. .
.

যশোরের চৌগাছা উপজেলায় ১৬’শ পিচ ই'য়াবাসহ-২ মাদক কারবারি আটক

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 7, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

যশোরের চৌগাছা উপজেলায় ১৬’শ পিচ ই'য়াবাসহ-২ মাদক কারবারি আটক।

উপজেলা প্রতিনিধি: তাওহীদুর রহমান (চৌগাছা,যশোর)

যশোরের চৌগাছা উপজেলায় ১৬’শ পিচ ই'য়াবা সহ, ইমরান হোসেন (৩২) ও জুয়েল বিশ্বাস (৩৫)  নামে দুই মা'দক কা'রবারিকে আ'টক করেছে পুলিশ। 

ইমরান উপজেলার পাশাপোল ইউনিয়নের বানরহুদা গ্রামের আকিমুল ইসলামের ছেলে। এবং জুয়েল একই ইউনিয়নের বুড়িন্দিয়া গ্রামের রেজাউল বিশ্বাসের ছেলে। 

চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ পিপিএমএর নির্দেশনায় গো'পন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় চৌগাছা থানার দশপাকিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই বায়েজিদ মোল্লার নেতৃত্বে পুলিশ প্রথমে জুয়েল বিশ্বাসকে আ'টক করে। পরে তার তথ্যমতে পাশাপোল ইউনিয়নের বানরহুদা গ্রামে ইমরানের বাড়ি তল্লাশি করে ১৬’শ পিচ ই'য়াবাসহ তাকে আটক করে।

চৌগাছা থানা ওসি মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা দীর্ঘদিন ধরে মা'দক কা'রবারির সাথে জড়িত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আ'টক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--