. .
.

যশোরে যুবদল নেতা মো. আবু বক্কর সিদ্দিকী বেলালের ২টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Feb 14, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: বাস

যশোর সদর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বাহাদুরপুর মেহগনিতলা বাসিয়াপাড়ায় যুবদল নেতা মো. আবু বক্কর সিদ্দিকী বেলালের ২টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

গত শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাস মালিকের দাবি।

ছবি সুমন ঘোষ 
ফটোসাংবাদিক 
যশোর সদর 

বাস মালিক মো. আবু বক্কর সিদ্দিকী বেলাল জানান, তিনি মেহগনিতলা বাসিয়াপাড়ার একটি ফাঁকা জায়গায় ২টি বাস রেখে দিয়েছেন। যার একটির নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-০০৯৮ এবং অপরটির নম্বর ঢাকা মেট্রো-১৪-৪৩১০। বাস দুটি বিভিন্ন স্কুলকে ভাড়া দিয়ে থাকেন। দুই মাস ধরে বাস দুটি সেখানে রাখা রয়েছে।

গত শুক্রবার রাত ১টার দিকে, স্থানীয় বাসিন্দার তাকে খবর দেন, বাসে আগুন জ্বলছে। খবর পেয়ে তিনি এসে দেখেন, দাউ দাউ করে আগুন জ্বলছে। খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। তারাও বালি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আসে।

কিন্তু তার আগেই আগুনে একটি বাস ভস্মীভূত হয়ে যায়। আরেকটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, কে বা কারা আগুন দিয়েছে তা এখনো জানতে পারেননি। এ ঘটনায় তিনি থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

তবে, স্থানীয়দের অভিযোগ, এ ঘটনার সাথে নির্বাচনে পরাজিতরা এবং আওয়ামী লীগের লোকজন জড়িত থাকতে পারে। তারা জড়িতদের আটক ও শাস্তির দাবি করছেন।

কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা জড়িত তা এখনো জানতে পারেননি। তবে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।১৪/০২/২০২৬

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--