. .
.

মেসার্স তোফাজ্জল পাম্প থেকে তেল নেওয়াকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

মেসার্স তোফাজ্জল পাম্প থেকে  তেল নেওয়াকে  কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে 


বাপ্পী যশোরঃযশোর জেলায় গাড়িখানায় অবস্থিত মেসাস্ তোফাজ্জেল হোসেন তেল পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।রোদ এবং বৃষ্টির মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার পরও বাইকাররা ঠিকমতো তেল পাচ্ছেন না তাদের অভিযোগ স্থানীয় লোকজন এবং বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের লোকজন লাইন না মেনে উল্টো পথে ঢুকে একরকম জোর করে তেল নিচ্ছে। এ বিষয়ে নজেল ম্যানদের সঙ্গে কথা বলে জানা যায় ইচ্ছা না থাকা সত্ত্বেও কিছু লোক একরকম জোর করেই উল্টো পথে ঢুকে তেল নিয়ে যাচ্ছে এবং বোতলে তেল দেয়ারও অভিযোোগ পাওয়া গেছে।পাম্পের দায়িত্বরত ট্যাগ অফিসার কে দেখা গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে কিন্তু তার একার পক্ষে সেটা সম্ভব হয় নি। তেল নিতে আসা গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা যায় তিন থেকে চার ঘন্টা রোদ এবং বৃষ্টির মধ্যে অপেক্ষা করার পরও তারা নজেল পর্যন্ত পৌঁছাতে পারছে না। কারণ হিসেবে তারা জানায় উল্টো পথে প্রভাবশালীরা ঢুকে তেল নিয়ে যাচ্ছে। পর্যাপ্ত পুলিশ মোতায়েন না থাকায় এমনটা হচ্ছে বলে ধারণা করা যাচ্ছে। এ বিষয়ে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এবং পর্যাপ্ত পুলিশ মোতায়নের জন্য আবেদন করেছে ।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--