. .
.

সাংবাদিক পুত্র সাফওয়ান খানের দ্বিতীয় জন্মদিন পালন!

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Mar 3, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo


সাংবাদিক পুত্র সাফওয়ান খানের দ্বিতীয় জন্মদিন পালন!

নিজস্ব প্রতিনিধি 

সাতক্ষীরার তালা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও এশিয়ান টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাংবাদিক শামীম খানের একমাত্র ছেলে সাফওয়ান খান (আরদি) এর বয়স ২ বৎসর পূর্তি উপলক্ষে দ্বিতীয় জন্মবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (২ মার্চ '২৬) তালা উপজেলার সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বারুইহাটি গ্রামে নিজস্ব বাসভবনে পারিবারিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সাফওয়ান খান (আরদি) এর জন্মদিন পালন করা হয়েছে।

মহান সৃষ্টিকর্তার রহমতে ২০২৪ সালের ২ মার্চ আজকের এই দিনে খুলনা গাজী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে সাংবাদিক শামীম খান ও মোছাঃ লিমা দম্পত্তির একমাত্র ছেলে সাফওয়ান খান (আরদি) জন্ম হয়। জন্মের পরেই লিমা তার ছেলের নাম রাখেন সাফওয়ান খান (আরদি)। কিন্তু দুঃখের বিষয় সাফওয়ান খান জন্ম হওয়ার ৭ দিন পর অর্থাৎ ১০ মার্চ দুপুরে হৃদরোগের কারণে লিমা মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান রাববুল আল-আমিন যেন মরহুমের ভুলত্রুটি মার্জনা করে তাকে বেহেশত নসিব করেন এই প্রার্থনা করেন সাংবাদিক শামীম খান। সেই সাথে তার একমাত্র ছেলের জন্মদিনে সকলের নিকট দোয়া চেয়েছেন, সাফওয়ান খান বড় হয়ে যেনো সকলের মুখ উজ্জ্বল করতে পারে এবং দেশের সেবায় নিয়োজিত থাকতে পারে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--