যশোরের চৌগাছা পৌরসভার অধিকাংশ সোলার লাইট অচল, সচল করার দাবি এলাকাবাসীর।
উপজেলা প্রতিনিধি: তাওহীদুর রহমান (যশোর)
যশোরের চৌগাছা পৌরসভা- এ স্থাপিত সোলার লাইটগুলোর অধিকাংশই বর্তমানে অচল হয়ে পড়ে আছে।
ফলে বিদ্যুৎ সংকটের এই সময়ে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।
দ্রুত এগুলো মেরামত ও সচল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
চৌগাছায় পৌরসভা টি (২০০৪ সালের ২৮ আগস্ট) প্রতিষ্ঠিত হয়।
পরবর্তীতে পৌর এলাকায় আলোকসজ্জা উন্নত করতে বিভিন্ন অর্থবছরে সোলার লাইট স্থাপন করা হয়। ২০১৮-১৯ অর্থবছরে ৭৫টি, ২০২০-২১ অর্থবছরে ২৩৮টি এবং ২০২৩-২৪ অর্থবছরে আরও ১১২টি সোলার লাইট বসানো হয়।
কিন্তু দুঃখজনক হলেও সত্য, স্থাপনের কিছুদিন পর থেকেই অধিকাংশ সোলার লাইট নষ্ট হয়ে পড়ে থাকে। রক্ষণাবেক্ষণের অভাবে এসব লাইট এখন অনেকটাই অকার্যকর। সন্ধ্যার পর পৌর এলাকার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে অন্ধকার নেমে আসে, যা পথচারীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমান বিদ্যুৎ সংকটের সময় সোলার লাইটগুলো সচল থাকলে সাধারণ মানুষ অনেক উপকৃত হতো। বিশেষ করে গ্রামীণ সড়ক ও বাজার এলাকায় চলাচল সহজ ও নিরাপদ হতো।
এলাকাবাসীর দাবি, দ্রুত নষ্ট সোলার লাইটগুলো মেরামত করে পুনরায় চালু করা হোক। এবং ভবিষ্যতে নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নেওয়া হোক। এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয় পৌর এলাকাবাসি।
এ জাতীয় আরো খবর..