. .
.

শ্যামনগরে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ আটক ০১

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Nov 11, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File Photo

শ্যামনগরে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ আটক ০১

শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগরে দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মানবপাচারকারী, মাদকদ্রব্যসহ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১১ নভেম্বর মঙ্গলবার রাত ২ টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক কৈখালীর ভেটখালী বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ী বনের ভিতর পালানোর চেষ্টা করলে আভিযানিক দল ধাওয়া করে ১ টি একনলা বন্দুকসহ দুর্ধর্ষ সন্ত্রাসী, মানব পাচারকারী এবং ভারত থেকে অস্ত্র ও মাদক চোরাচালানকারী মামুন কয়ালকে আটক করে। 

পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর, তার দেওয়া তথ্যের ভিত্তিতে শ্যামনগর উপজেলার কৈখালীর বয়াসিং সংলগ্ন একটি খালের পাশে পুতে রাখা ১ টি বিদেশী ৯ এমএম পিস্তল, ১ টি ওয়ান শুটার গান এবং ৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়াও বিজিবির সহায়তা নিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। 

জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--