. .
.

রায়গঞ্জে সরকারি খাস পুকুর নিয়ে সংঘর্ষে নিহত

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Mar 2, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

রায়গঞ্জে সরকারি খাস পুকুর নিয়ে সংঘর্ষে নিহত 

মো: সুলতান মাহমুদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সরকারি খাস পুকুরে মাছ ধরা কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজন চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান।
নিহতরা হলেন গোয়ালপাড়া গ্রামের মনছের আলীর ছেলে ইসমাইল হোসেন (৭০) ও একই গ্রামের ময়দান আলীর ছেলে আব্দুস সালাম (৬০)।
স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালপাড়ার প্রায় ৫ বিঘা সরকারি খাস পুকুর নিয়ে আওয়ামী লীগ সমর্থিত আছমত আলী ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুবক্কার সিদ্দিকের মধ্যে দীর্ঘ ১৫-১৬ বছর ধরে বিরোধ চলে আসছিল। আছমত আলী স্থানীয় মসজিদের নামে পুকুরটি লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন। তবে ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর বিএনপি নেতা আবুবক্কার সিদ্দিক পুকুরটি তিন বছরের জন্য নতুন করে লিজ নেন এবং মাছ চাষ শুরু করেন।
সোমবার সকালে আবুবক্কারের লোকজন পুকুরে জাল ফেলতে গেলে আছমত আলী বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে উভয় পক্ষ ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে আছমত আলীর পক্ষের চারজন এবং আবুবক্কারের পক্ষের সাতজন গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে বগুড়ায় ইসমাইল হোসেন এবং সিরাজগঞ্জ হাসপাতালে আব্দুস সালামের মৃত্যু হয়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে। মাহমুদ, 

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--