. .
.

যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : May 8, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন
সুমন ঘোষ যশোর 

যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৮ মে) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বিএনপির অনেক নেতাকর্মীকেও অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, নাগরিক সুবিধা নিশ্চিত করতে যশোর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। রাস্তা ও ড্রেন নির্মাণ সম্পন্ন হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ কমবে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও ভাঙাচোরা রাস্তার কারণে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। নতুন রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ শেষ হলে এলাকার পরিবেশ ও যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশা প্রকাশ করেন।
উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--