. .
.

উপশহর উচ্ছেদ: পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 22, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

উপশহর উচ্ছেদ: পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

সুমন ঘোষ যশোর 
যশোরের উপশহর এলাকায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাম্প্রতিক উচ্ছেদ অভিযানের প্রতিবাদে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দিয়েছে। সোমবার (২২ জুন) যশোর জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রেরণ করা হয়।
স্মারকলিপিতে ভুক্তভোগীরা অভিযোগ করেন, গত ১০ ও ১১ মে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের যশোর ও খুলনা কার্যালয় যৌথভাবে উপশহর এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে। তাদের দাবি, যথাযথ আইনি প্রক্রিয়া ও পূর্ব নোটিশ ছাড়াই এ অভিযান পরিচালিত হয়। এছাড়া বৈধ মালিকানার কাগজপত্র এবং আদালতে চলমান মামলার নথি থাকা সত্ত্বেও তা বিবেচনায় নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে।
ক্ষতিগ্রস্তদের ভাষ্য অনুযায়ী, অভিযানে বহু বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়, ফলে অনেক পরিবার বাসস্থান হারিয়ে মানবিক সংকটে পড়েছে। তারা আরও দাবি করেন, এ ঘটনায় স্থানীয় প্রশাসন পূর্ব থেকে অবগত ছিল না এবং পরে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কাঙ্ক্ষিত প্রতিকার পাননি।
স্মারকলিপিতে উচ্ছেদ অভিযানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সাত দফা দাবি উপস্থাপন করেন ভুক্তভোগীরা। দাবির মধ্যে রয়েছে উচ্ছেদ অভিযানকে অবৈধ ঘোষণা, প্লট বরাদ্দে অনিয়ম তদন্ত, দীর্ঘদিনের বাসিন্দাদের পুনর্বাসন, স্বচ্ছ বরাদ্দ প্রক্রিয়া নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
ভুক্তভোগীরা প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করে বলেন, মানবিক ও ন্যায়সঙ্গত সমাধানের মাধ্যমে তাদের জমি, বাসস্থান ও নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হোক।
স্মারকলিপি জমা দেওয়ার সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--