. .
.

কয়রার ঝড়ে নৌকা ডুবিতে নিখোঁজ

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 9, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

কয়রার ঝড়ে নৌকা ডুবিতে নিখোঁজ ২ জেলের মরদেহ ২দিন পর ভেসে উঠল আড়পাঙ্গাসিয়া নদীতে 

কয়রা (খুলনা) প্রতিনধি:খুলনার কয়রা উপজেলায় আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা দুই জেলের  মরদেহ দুই দিন পর উদ্ধার হয়েছে।

টানা দুই দিন ধরে নদীতে তল্লাশি চালানোর পর বৃহস্পতিবার (০৯ এপ্রিল )দুপুরে আড় পাঙ্গাসিয়া নদীতে নিখোঁজ জেলে উপেন মৃধা(৫০)এর মরদেহ নদীর তীরে ভেসে ওঠে। অপর জেলে মুকেন্দ মন্ডল (৪২) এর লাশ ওই নদীর ত্রিমহনায় ভেসে ওঠে। 

উদ্ধার হওয়া মরদেহের পরিচয় স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ উদ্ধারের পর বাড়িতে নিয়ে আসলে স্বজনদের আহাজারিতে নদীর তীর ভারী হয়ে ওঠে।

আংটিয়ারা নৌ-পুলিশের(ওসি) মো. ফারুক হোসেন বলেন,নিহত উপেন মৃধা ও মুকেন্দ মন্ডলের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।

উল্লেখ্য,গত মঙ্গলবার বিকেলে নদীতে মাছ ধরার সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে তাঁদের নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা জেলেদের মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে পারলেও উপেন মৃধা ও মুকেন্দ মন্ডল নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--