. .
.

রায়গঞ্জে গরুর হাটের উদ্বোধন

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : May 7, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

রায়গঞ্জে গরুর হাটের উদ্বোধন 
মো: সুলতান মাহমুদ, সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাজারে উৎসবমুখর পরিবেশে নতুন গরুর হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক। উদ্বোধনকে ঘিরে পুরো হাট এলাকায় ছিল প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশ।
স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, খামারি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে হাট প্রাঙ্গণ।
হাট কমিটির সভাপতি আব্দুল মোমিনের সভাপতিত্বে এবং শরিফুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এমপি ভিপি আয়নুল হক। তিনি বলেন, কৃষি ও খামারভিত্তিক অর্থনীতিকে এগিয়ে নিতে আধুনিক পশুর হাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই হাট স্থানীয় খামারিদের ন্যায্যমূল্যে গরু বিক্রির সুযোগ তৈরি করবে এবং এলাকার অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, স্থানীয় কৃষক ও খামারিদের সুবিধা বিবেচনায় রেখে আধুনিক ব্যবস্থাপনায় হাটটি চালু করা হয়েছে। হাটে দেশীয় বিভিন্ন জাতের গরু তোলা হয়েছে। পাশাপাশি ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা, যানবাহন পার্কিং ও সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম, সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান মতি, নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েলসহ উপজেলা, থানা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, সাহেবগঞ্জ বাজারের এই পশুর হাট ভবিষ্যতে অঞ্চলের অন্যতম বৃহৎ পশুর হাটে পরিণত হবে। উদ্বোধনের প্রথম দিন থেকেই ব্যাপক বেচাকেনার সম্ভাবনা দেখা গেছে। হাটে আগত ক্রেতা ও বিক্রেতাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--