. .
.

কেএমপি'র নবনিযুক্ত কমিশনারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Dec 17, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: কেএমপি'র নবনিযুক্ত কমিশনারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

কেএমপি'র নবনিযুক্ত কমিশনারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় 

মোঃ মাসুম সরদার, দৈনিক ফুলতলা প্রতিদিন: 

 খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নবনিযুক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানের 
সঙ্গে খুলনায় কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৭ ডিসেম্বর দুপুরে কেএমপি’র সদর দপ্তরের সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্)মোহাম্মদ রাশিদুল ইসলাম খান,অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ,উপ- পুলিশ কমিশনার এম এম শাকিলুজ্জামান,উপ- পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম।
এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ কমিশনার কাছে উপস্থিত সাংবাদিকরা খুলনা মহানগরীর বিভিন্ন সমস্যা তুলে ধরে সেগুলো থেকে উত্তরণের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--