. .
.

দিঘলিয়ায় যুবদল নেতা মুরাদের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন।

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Feb 28, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

দিঘলিয়ায় যুবদল নেতা মুরাদের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন।

দিঘলিয়া প্রতিনিধি: মোঃ রুবেল শেখ।

খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ৪নং সেনহাটি ইউনিয়ন যুবদলের নিহত সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাঁন মুরাদের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

আজ ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং, বিকাল ৫টা পর্যন্ত সেনহাটি ইউনিয়নের হাজিগ্রাম ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় আনুমানিক ১০০০ থেকে ১২০০ মুসল্লি অংশগ্রহণ করেন। জানাজা শেষে তাকে হাজিগ্রাম কবরস্থানে দাফন করা হয়।

নামাজে জানাজায় উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস কে আজিজুল বারী (হেলাল), খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাঁন জুলফিকার আলী জুলু, জেলা বিএনপির নেতৃবৃন্দ মোল্লা খাইরুল ইসলাম, অধ্যাপক মনিরুল হক বাবুল, ইনামুল হক সজল, শেখ আনিসুর রহমান, ওয়াহিদুজ্জামান রানা ও মল্লিক আব্দুস সালাম।

এছাড়া উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবদলের সভাপতি ইবাদুল হক রুবায়েত, স্বেচ্ছাসেবক দলের আতাউর রহমান রুনু, দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মল্লিক, উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরতি এলাহী স্পিকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দিঘলিয়া থানা বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শরীফ মোজাম্মেল হোসেন, গাজী জাকির হোসেন, মোল্লা নাজমুল হক ও মোল্লা মনিরুজ্জামান।

নামাজে জানাজা ও দাফন কার্যক্রম শেষে মাননীয় সংসদ সদস্য নিহত খাঁন মুরাদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান এবং খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে আশ্বাস প্রদান করেন।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--