. .
.

‎দৈনিক প্রবাহ নিউজের সংবাদের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 8, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo


‎দৈনিক প্রবাহ নিউজের সংবাদের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

‎

‎খুলনার ফুলতলা উপজেলায় প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন গফুর মেমোরিয়াল হাসপাতালের পরিচালক ডাঃ এটিএম মঞ্জুর মোর্শেদ।

‎বুধবার (৮ এপ্রিল ২০২৬) দুপুরে ফুলতলায় অবস্থিত গফুর মেমোরিয়াল হাসপাতালে আয়োজিত এ সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, গত ৬ এপ্রিল ২০২৬ তারিখে দৈনিক প্রবাহ নিউজ টিভি তে তার হাসপাতালকে কেন্দ্র করে প্রচারিত সংবাদটি সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

‎এ বিষয়ে দৈনিক ফুলতলা প্রতিদিন ও অন্যান্য সাংবাদিকদের অনুসন্ধানে সংশ্লিষ্ট রোগীর পরিবারের সঙ্গে কথা বলে ও ঘটনার বিষয় বিশ্লেষণ করে  জানা যায়, প্রচারিত সংবাদটির বিষয়বস্তু সঠিক নয় এবং হাসপাতাল কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল না। ভুক্তভোগী পরিবারও উক্ত সংবাদ প্রকাশের বিরুদ্ধে সাংবাদিক ও প্রশাসনের কাছে প্রতিকারের আবেদন জানিয়েছেন।

‎সাংবাদিক সম্মেলনে ডাঃ এটিএম মঞ্জুর মোর্শেদ বলেন, একটি জরুরি পরিস্থিতিতে চার মাসের অন্তঃসত্ত্বা এক মায়ের জীবন রক্ষার্থে রোগীর পরিবারের সম্মতি নিয়েই চিকিৎসা প্রদান করা হয়। সেখানে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম ঘটেনি বলেও তিনি দাবি করেন।

‎তিনি আরও অভিযোগ করেন, প্রকৃত ঘটনা যাচাই-বাছাই না করেই সংবাদটি প্রচার করা হয়েছে, যা তার ব্যক্তিগত সুনাম অর্থনৈতিক ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

‎এ সময় তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানান এবং ভবিষ্যতে সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের অনুরোধ করেন।

‎সাংবাদিক সম্মেলনে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


 

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--