. .
.

ফকিরহাটে এসএসসি-দাখিলে ভালো ফল, ভোকেশনালে হতাশা; জিপিএ-৫ পেল ১১৫ জন

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

ফকিরহাটে এসএসসি-দাখিলে ভালো ফল, ভোকেশনালে হতাশা; জিপিএ-৫ পেল ১১৫ জন

মোঃ হাফিজুর রহমান, জেলা প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় সাধারণ শিক্ষা ও মাদ্রাসা বোর্ডে তুলনামূলক ভালো ফল হলেও এসএসসি ভোকেশনালে ফলাফল হয়েছে হতাশাজনক।

সোমবার (১০ আগস্ট) ফল প্রকাশের পর ফকিরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সাধারণ শিক্ষা বোর্ডে ১ হাজার ২৩২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮৭৩ জন। পাসের হার ৭০ দশমিক ৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০৭ জন।

দাখিলে ২১২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৩৫ জন। পাসের হার ৬৩ দশমিক ৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৬ জন।

অন্যদিকে, এসএসসি ভোকেশনালে ১৫৮ জনের মধ্যে পাস করেছে মাত্র ৫৫ জন। পাসের হার ৩৪ দশমিক ৮ শতাংশ। এ শাখায় জিপিএ-৫ পেয়েছে ২ জন।

সাধারণ বোর্ডে সৈয়দ মহল্লা খোদেজা খাতুন সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় শতভাগ পাস করেছে। সবচেয়ে বেশি ১১টি জিপিএ-৫ পেয়েছে শিরিনহক পাইলট মাধ্যমিক বিদ্যালয়। দাখিলে আল হেরা আলিম মাদ্রাসা ভালো ফল করেছে এবং সর্বোচ্চ ২টি জিপিএ-৫ পেয়েছে।

সব মিলিয়ে ফকিরহাটে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় ১১৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। তবে ভোকেশনালে কম পাসের হার নিয়ে শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত পাঠদান ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

ফকিরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা এসব তথ্য নিশ্চিত করেছেন।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--