. .
.

কেশবপুর চিংড়া ফাঁড়ি পুলিশের অভিযানে মাদক সেবন ওয়ারেন্ট ভুক্ত ৩ জন গ্রেফতার

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : May 5, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

কেশবপুর চিংড়া ফাঁড়ি পুলিশের অভিযানে মাদক সেবন  ওয়ারেন্ট ভুক্ত ৩ জন গ্রেফতার

তুহিন হোসেন যশোর সংবাদদাতা। 

কেশবপুর চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ শামীম হোসাইন নেতৃত্বে সঙ্গীও ফোর্স নিয়ে  বুধবার ৬ মে রাতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আসামি এবং গাঁজা সহ দুইজন জনকে গ্রেফতার করা হয়েছে। এতে সাগরদাঁড়ি ইউনিয়নের সাগরদাঁড়ি গ্রামের 
জিনারুল ইসলামের ছেলে আমিনুর ইসলাম জুয়েল (১৯)এবং হাসানপুর ইউনিয়নের সুড়িঘাটা ব্রীজের নদী এলাকা থেকে মফিজুর রহমান ছেলে সুমন হোসেন( ২০)
গাঁজা এবং সিআর ওয়ারেন্ট ভুক্ত আসামি  শেখপুরা গ্রামের শামসের শেখের ছেলে মোঃ আক্তারুজ্জামান গ্রেফতার করে। এ বিষয়ে চিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ শামীম হোসাইন বলেন মাদক নির্মূলে আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার কঠোরতম বার্তা রয়েছে  আজকের বিশেষ  অভিযান  যশোর জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম স্যারের সার্বিক তত্ত্বাবধানে এবং মণিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমদাদুল হক স্যারের নির্দেশে পুলিশের একটি চৌকস টিম অভিযান চালায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--