ঝিকরগাছায় নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত
আল মুজাহিদ
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছায় নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ এপ্রিল ( বুধবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নবাগত ইউএনও সাফফাত আরা সাঈদ এর সভাপতিত্ব ও বিদায়ী ইউএন ও মোছা: রনি খাতুন মতবিনিময় সভায় সঞ্চালনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ ( তদন্ত) আবু সাঈদ,কৃষি অফিসার কৃষিবিদ নুরুল ইসলাম,মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জালাল আহমেদ,পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অলিয়ার রহমান, উপজেলা বিএনপির সেক্রেটারি অ্যাডভোকেট ইমরান হাসান সামাদ নিপুন,সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবি মুরাদ, আব্দুস সাত্তার, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম, নায়েব আমীর অধ্যাপক হারুন অর রশিদ,সেক্রেটারি নজরুল ইসলাম খাঁন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম,হাজিরআলী মহিলা কলেজের অধ্যক্ষ ইলিয়াস উদ্দিন,বৈষম্যবিরোধী ছাত্রপ্রতিনিধি আঁখি খাতুন, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সেক্রেটারি তরিকুল ইসলাম, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মুক্তিযোদ্ধারা,শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত সকলে নবাগত ইউএনওর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরবর্তীতে নবাগত ইউএনও তার কার্যালয়ে যেয়ে দ্বায়িত্বভার গ্রহণ করেন এবং সকল পেশার মানুষের সাথে পরিচয় হন।
এ জাতীয় আরো খবর..