. .
.

‎ফুলতলার দামোদর কলোনি পাড়া মাদকের স্বর্গরাজ্যে

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

‎ফুলতলার দামোদর কলোনি পাড়া মাদকের স্বর্গরাজ্যে 
‎
‎মোঃ সাদ্দাম মিয়া 
‎উপজেলা প্রতিনিধি(খুলনা)
‎
‎‎
‎
‎খুলনার ফুলতলা উপজেলার দামোদর কলোনি পাড়া বর্তমানে মাদকের ভয়াবহ বিস্তারের কারণে স্থানীয়দের কাছে আতঙ্কের নাম হয়ে উঠেছে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে এ এলাকায় অবাধে মাদক কেনাবেচা চললেও কার্যকর প্রতিরোধ ব্যবস্থা না থাকায় দিন দিন পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। ৮নং ওয়ার্ড এর ইউপি সদস্য ও
‎স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, দামোদর কলোনির বিভিন্ন স্থানে প্রকাশ্যে গাঁজা, ইয়াবা ও ফেন্সিডিলের মতো মাদকদ্রব্য বিক্রি হচ্ছে। মাদক বিক্রেতারা প্রশাসনের অভিযানকে বাধাগ্রস্থ করার জন্য বিভিন্ন স্থানে মাটি খুরে গর্ত তৈরি করে রেখেছে বিশেষ করে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত এলাকায় অপরিচিত লোকজনের আনাগোনা বাড়ে, যা নিয়ে সাধারণ মানুষ উদ্বেগে রয়েছেন। উঠতি বয়সের যুবতী মেয়েরা বাহিরে বের হলে  প্রতিনিয়ত ইভটিজিং এর শিকার হচ্ছে 
‎এলাকাবাসীর অভিযোগ, কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ী প্রকাশ্যেই এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অনেকেই ভয়ে মুখ খুলতে চান না। কেউ কেউ জানান, প্রতিবাদ করলে হুমকি-ধমকির মুখে পড়তে হয়।
‎এর আগে ফুলতলা থানা পুলিশের একাধিক অভিযানে দামোদর এলাকা থেকে মাদকসহ ব্যক্তিকে আটক করার ঘটনাও রয়েছে । এছাড়া খুলনা জুড়েই মাদকবিরোধী অভিযানে নিয়মিত গ্রেপ্তার হলেও  স্থানীয়ভাবে স্থায়ী সমাধান হচ্ছে না বলে দাবি এলাকাবাসীর।
‎অভিভাবকদের মধ্যে উদ্বেগ সবচেয়ে বেশি। তারা বলেন, এভাবে চলতে থাকলে আমাদের সন্তানরা নষ্ট হয়ে যাবে। এখনই কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যৎ অন্ধকার।
‎এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত অভিযান জোরদার ও স্থায়ীভাবে মাদক নির্মূলের দাবি জানিয়েছেন।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--