. .
.

বার্ধক্য রোধক' ভ্যাকসিন উৎপাদনে বিজ্ঞানীদের নির্দেশ পুতিনের

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : May 3, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

'বার্ধক্য রোধক' ভ্যাকসিন উৎপাদনে বিজ্ঞানীদের নির্দেশ পুতিনের: ২০৩০ সালেই উৎপাদন শুরুর লক্ষ্য 


মীর দিনার হোসেন: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশের বিজ্ঞানীদের নির্দেশ দিয়েছেন বিশ্বের প্রথম অ্যান্টি-এজিং ভ্যাকসিন বা ‘বার্ধক্য রোধক ভ্যাকসিন’ তৈরি করার জন্য। এই প্রকল্পটি রাশিয়ার জাতীয় স্বাস্থ্য উদ্যোগের অংশ হিসেবে পরিচালিত হচ্ছে এবং এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ২৬ বিলিয়ন ডলার (২ ট্রিলিয়ন রুবল)।

সম্প্রতি রাশিয়ার উপ-বিজ্ঞানমন্ত্রী ডেনিস সেকিরিনস্কি জানিয়েছেন, এটি আসলে একটি জিন থেরাপি ভিত্তিক ওষুধ, যা কোষের বার্ধক্য প্রক্রিয়াকে ধীর করে দেবে। এতে ‘RAGE’ নামক রিসেপ্টরকে টার্গেট করা হবে, যা বয়সজনিত পরিবর্তনের সঙ্গে যুক্ত। রাশিয়ার এজিং বায়োলজি অ্যান্ড মেডিসিন ইনস্টিটিউটে এই গবেষণা চলছে। ল্যাবরেটরি এবং প্রাণীদের ওপর পরীক্ষা ইতোমধ্যে শুরু হয়েছে।

পুতিনের এই উদ্যোগ রাশিয়ার জনসংখ্যা হ্রাস এবং বয়স্ক জনগোষ্ঠীর সমস্যা মোকাবিলায় গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। দেশটিতে পুরুষদের গড় আয়ু প্রায় ৬৭ বছর। পুতিন নিজে আগে বলেছিলেন, মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে। ২০২৫ সালে শুরু হওয়া ‘নিউ টেকনোলজিস ফর হেলথ প্রিজারভেশন’ প্রকল্পের আওতায় ২০২৮-২০৩০ সালের মধ্যে এই ওষুধ উৎপাদন শুরুর লক্ষ্য রাখা হয়েছে।

বিজ্ঞানীরা আশা করছেন, এই থেরাপি শুধু আয়ু বাড়াবে না, বরং বার্ধক্যজনিত রোগ যেমন আলঝেইমার, হার্টের সমস্যা কমাতে সাহায্য করবে। তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এখনো এটি পরীক্ষামূলক পর্যায়ে। নিরাপত্তা ও দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে আরও গবেষণা প্রয়োজন।
এই উদ্যোগ রাশিয়াকে বায়োটেকনোলজিতে বিশ্বের অগ্রগামী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে বলে মনে করছেন অনেকে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--