উল্লাপাড়ায় দুই কিশোরীর সম্পর্ক ঘিরে চাঞ্চল্য, গাজীপুর থেকে উদ্ধার
মো: সুলতান মাহমুদ, সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই কিশোরীর মধ্যে গড়ে ওঠা প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পারস্পরিক এই সম্পর্কের সূত্র ধরে তারা একসঙ্গে বাড়ি ছেড়ে গাজীপুরে গিয়ে আশ্রয় নেয় বলে জানা গেছে।
ঘটনার পর এক কিশোরীর পরিবার উল্লাপাড়া মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে গাজীপুর থেকে ওই দুই কিশোরীকে উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারের পর আজ তাদের উল্লাপাড়া মডেল থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।
এ জাতীয় আরো খবর..