. .
.

যশোর সদর–৩ আসনে অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে সাবেক ছাত্রনেতাদের প্রচার মিছিল

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Feb 7, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File Photo

যশোর সদর–৩ আসনে অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে সাবেক ছাত্রনেতাদের প্রচার মিছিল

রিপোর্ট : নাসিম রেজা, বার্তা সম্পাদক। 

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর–৩ আসনে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতকে বিজয়ী করার লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ছাত্রনেতাদের উদ্যোগে এক সংক্ষিপ্ত প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৫টায় যশোর শহর ও সদর উপজেলায় বসবাসরত জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ছাত্রনেতাদের উদ্যোগে যশোর লালদীঘির পাড় বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। 

মিছিলটি শহরের মাইকপট্টি, রেলরোড ও চৌরাস্তা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে বিভিন্ন দোকান, ফুটপাত ও পথচারীদের মাঝে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি রায়হান সিদ্দিকী প্রবাল, আশরাফুল কবির সুমন, রবিউল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবুল, সিনিয়র সহসভাপতি ফারুক হোসেন, 

যশোর সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফ হোসেন লতা, সহ-সভাপতি মনিরুজ্জামান খান লিটু, রফিকুল ইসলাম রতন, সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম লিয়ন, মহসিন আলী মুকুল, রাশেদুজ্জামান, শামসুল আলম বিপ্লব, তৌহিদুর রহমান, শহিদুল ইসলাম বাবু, বুলবুল, নিপুণ, সিরাজসহ আরও অনেকে।

এছাড়া যশোর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমনের নেতৃত্বে এ সময় গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--