. .
.

আকিজ রিসোর্সের এজিএম বশির আলমের অস্ত্রের মহড়া

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Mar 5, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: আকিজ রিসোর্সের এজিএম বশির আলমের অস্ত্রের মহড়া

আকিজ রিসোর্সের এজিএম বশির আলমের অস্ত্রের মহড়া

সুমন সরদার, দৈনিক ফুলতলা প্রতিদিন। 

যশোর নওয়াপাড়ায় অবস্থিত আকিজ রিসোর্স এর একটি কার্যালয়ে প্রকাশ্যে দিবালোকে অস্ত্র নিয়ে মহড়া দিয়েছেন আকিজ রিসোর্স এর এজিএম বশির আলম। তার এই অস্ত্র নিয়ে মহড়া আতংকিত করেছে সর্বমহলে। 

একটি ভিডিও ফুটেজে দেখা যায় বশির আলম আকিজ রিসোর্স এর ব্যবসায়িক  কার্যালয়ে অস্ত্র নিয়ে প্রবেশ করে। এসময় তিনি একটি বিদেশী পিস্তল উচিয়ে ম্যাগজিন  লোড করে। পরবর্তীতে প্যান্টের পিছনে অস্ত্রটি লুকিয়ে রাখেন। আকিজ রির্সোস এর মত বৃহৎ প্রতিষ্ঠানের ভিতরে অস্ত্র উচিয়ে এ ধরনের মহড়াকে কোনভাবেই মেনে নিতে পারছে না নওয়াপাড়ার সাধারন ব্যবসায়িরা। 

ফিল্ম স্টাইলে বশির আলমের  অস্ত্র উচিয়ে আতংকিত করার বিসয় আকিজ রিসোর্স এর উদ্বোধতন কর্তপক্ষের সাথে কথা হলে তারা জানান এ বিষয়টি তারা জানেন না। তবে বশির আলমের মুঠোফোন অস্ত্র প্রদর্শনের বিষয় জানতে একাধিক কল দিলেও তিনি রিসিভ করেননি। 

নির্ভরযোগ্য সূত্র জানায় বশির আলম এর আগেও কয়েকবার অবৈধ অস্ত্র নিয়ে মহড়া দিয়েছেন।

আকিজ রিসোর্সের জনসংযোগ কর্মকর্তা মাকসুদ আলম জানান, এ বিষয় (বশির আলম) কে কারণ দর্শানো হয়েছে বা আত্মপক্ষের সমার্থনের জন্য ৪৮ ঘন্টা সময় দিয়েছে কর্তৃপক্ষ এবং তাকে আপাতত সকল কাজ থেকে বিরত রাখা হয়েছে।

উল্লেখ থাকে  যে, মরহুম আকিজ উদ্দিনের পূত্র শেখ জসিম উদ্দিনের আকিজ রিসোর্স এর ব্যবস্থাপনা পরিচালক। তার এই প্রতিষ্ঠানে ইনভেনটরী ম্যানেজার হিসেবে দীর্ঘ দিন কর্মরত রয়েছেন বশির আলম। সুনামধন্য এই প্রতিষ্ঠানের ট্যাগ লাগিয়ে বশির আলম নানা অপকর্ম করে আসছেন বলে তথ্য উঠে আসে। 

তবে অস্ত্র উচিয়ে ভয়ভীতি প্রদর্শনের ফলে আকিজ রিসোর্সের সুনাম নষ্ট করছেন বশির আলম এমন মন্তব্য সচেতন মহলের । আগামী প্রতিবেদনে বশির আলমের  কেলোর র্কীতি আসছে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--