. .
.

যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 20, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন


সুমন ঘোষ যশোর 



 বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, শিক্ষা ব্যবস্থাকে আরও আনন্দময় ও যুগোপযোগী করতে সরকার বিস্তৃত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ছয়তলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা বিদ্যালয়ে প্রবেশের পর শিক্ষকরা তাদের অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হন। বাবা-মায়ের মতোই স্নেহ, মমতা ও শাসনের মাধ্যমে শিক্ষকরা শিক্ষার্থীদের প্রকৃত মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষার্থীদের বহুমুখী বিকাশে গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম চালু করা হয়েছে। আগামী দিনে আন্তঃস্কুল কবিতা আবৃত্তি, গল্প বলা, উপস্থিত বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হবে। শিশু একাডেমির কার্যক্রমও নতুন করে শুরু করা হবে। বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বিদ্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহেল উদ্দিন এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় ৬ কোটি ৪৩ লাখ ৫৯ হাজার ৯ টাকা ব্যয়ে নির্মিত ছয়তলা ভবনটিতে শ্রেণিকক্ষ, মাল্টিপারপাস হলরুম, ল্যাবরেটরি, লাইব্রেরি, শিক্ষক ও শিক্ষার্থী কমনরুম রয়েছে। এছাড়া ভবনের ছাদে সোলার সিস্টেম ও বজ্রপাত নিরোধক ব্যবস্থা স্থাপন করা হয়েছে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--