. .
.

৫৩ বছরের পথচলা উদযাপনে অরিন্দমের চার দিনের বিশেষ আয়োজন

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Sep 14, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

৫৩ বছরের পথচলা উদযাপনে অরিন্দমের চার দিনের বিশেষ আয়োজন
এম. মাহমুদুল হাসান নিপুণ :
দীর্ঘ ৫৩ বছরের নাট্যচর্চা ও সাংস্কৃতিক পথচলার নতুন এক অধ্যায় উদযাপন করতে যাচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন অরিন্দম নাট্য সম্প্রদায়। সংগঠনটির আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে চার দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা ‘৫৩ পেরিয়ে অরিন্দম’।
আগামী ১৬ থেকে ১৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে বসবে এই আয়োজন। নাটক, স্মারক বক্তৃতা, সম্মাননা এবং পালাগানের মধ্য দিয়ে সাজানো হয়েছে পুরো অনুষ্ঠান।
আয়োজনের প্রথম দিন ১৬ সেপ্টেম্বর থাকছে ‘সৃজনে অরিন্দম’ শিরোনামে জিয়া হায়দার স্মারক বক্তৃতা। এতে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখবেন ড. ইউসুফ ইকবাল। একই দিনে মঞ্চস্থ হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রযোজনা ‘শুভ্রা সুন্দর কল্যাণী আনন্দ’।
১৭ সেপ্টেম্বর আয়োজনের দ্বিতীয় দিনে থাকছে ‘৪০ স্মৃতি ও অরিন্দম উওরীয় প্রদান’ পর্ব। পাশাপাশি খোলা মাঠে পরিবেশিত হবে পালাগান ‘নোলক জানের পালা’।
এরপর ১৮ সেপ্টেম্বর দর্শকদের সামনে মঞ্চস্থ হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাটক ‘কবি’। নাটকটির নির্দেশনায় রয়েছেন শামীম হাসান।
উৎসবের শেষ দিন ১৯ সেপ্টেম্বর মঞ্চায়িত হবে শহীদুল জহিরের আলোচিত নাটক ‘ডলু নদীর হাওয়া’। নাটকটির নির্মাণে রয়েছেন আমিনুর রহমান মুকুল।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৬ ও ১৭ সেপ্টেম্বরের অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত। আর ১৮ ও ১৯ সেপ্টেম্বরের নাটকের টিকিট মিলবে নির্ধারিত কাউন্টার ও অনলাইন মাধ্যমে।
দীর্ঘদিনের নাট্যচর্চার স্মৃতি, বর্তমানের সৃজনশীলতা এবং নতুন প্রজন্মের সাংস্কৃতিক সম্পৃক্ততাকে সামনে রেখে অরিন্দমের এই আয়োজন চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে—এমনটাই প্রত্যাশা আয়োজকদের।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--