. .
.

ভাই ভাই হোটেল যেন মানবতার এক অনন্য নিদর্শন

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Mar 6, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

 নিউমার্কেটে ভাই ভাই হোটেল যেন মানবতার এক অনন্য নিদর্শন 

বাপ্পী,যশোর
বর্তমান  সময়ে নিত্যপর্ণের দাম যেখানে আকাশচুম্বী সেখানে যশোরের নিউমার্কেট অবস্থিত ভাই ভাই হোটেল যেন মানবতার এক অনন্য নিদর্শন তৈরি করেছে। রমজান আসলে যেখানে নিত্যপর্ণের দাম আকাশ চুম্বি হয় গরীব, নিম্নবৃত্ত মানুষের নাগালের বাইরে চলে যায় সেখানে ভাই ভাই হোটেলের স্বত্তাধিকারী মোঃ ইমদাদ পুরো রমজান মাস জুড়ে এই মহোতী উদ্যোগ নিয়েছেন। বিনামূল্যে গরিব-দুখী ও অসহায় মানুষদের জন্য ইফতার ও সেহরির ব্যবস্থা করেছেন। প্রতিদিন বিকেল হলেই ভিড় জমে পথচারী অসহায়,গরিব,রিকশা চালক,  পথশিশুদের যাদের পক্ষে নির্দিষ্ট মূল্যে ইফতারি কিনে খাওয়া সম্ভব হয় না। নির্দিষ্ট সময়ে তাদের হাতে পরিপাটি করে ইফতার তুলে দেওয়া হয় আবার ভোররাতে সেহরির সময় পরিপাটি করে গরম খাবার পরিবেশন করা হয়। হোটেল কর্তৃপক্ষ জানাই রমজান শুধু ব্যবসার মাস নয় এটা হল মানবতার মাস। হোটেলের  স্বত্বাধিকারী বলেন শুধু রমজান মাসই নয় অন্য সময়ও কেউ যদি এসে তার অসহায়ত্বের কথা বলে আমরা তার জন্যও বিনামূল্যে খাবারের ব্যবস্থা করে দিই। স্থানীয়রা বলছে শুধু লাভের হিসাব নয় মানুষের পাশে দাঁড়ানোটাই রমজানের আসল শিক্ষা। এই কথায় যেন নতুন করে মনে করিয়ে দিচ্ছে ভাই ভাই হোটেল এন্ড রেস্টুরেন্ট

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--