. .
.

তাড়াশে সরকারবিরোধী আন্দোলনের অভিযোগে চারজন আটক

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Nov 2, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

তাড়াশে সরকারবিরোধী আন্দোলনের অভিযোগে চারজন আটক

মো. সুলতান মাহমুদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যক্রম এবং সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে চারজনকে আটক করেছে তাড়াশ থানা পুলিশ।

রোববার (১ নভেম্বর) বিকেলে উপজেলার হামকুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে সোমবার (২ নভেম্বর) দুপুরে আটক ব্যক্তিদের সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন, রায়গঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত বাহাজ আলীর ছেলে মো. আব্দুল আলিম সরকার (৪৮), সলঙ্গা থানার লাঙ্গলমোড়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মো. লুৎফর রহমান (৩২), ভুইয়াগাতী গ্রামের দীপক কুমার সরকারের ছেলে সম্রাট কুমার সরকার (৩৮) এবং আমডাঙ্গা গ্রামের রওশন আলীর ছেলে মো. আরিফ হোসেন (৩২)।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামকুড়িয়া এলাকায় সরকারবিরোধী আন্দোলন ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে আটক চারজনকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--