. .
.

ঝিকরগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : May 1, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

ঝিকরগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ 
 
আল মুজাহিদ
 ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি  

যশোরের ঝিকরগাছা উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৯ এপ্রিল( বুধবার) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমপ্লেক্সের হলরুমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

পুষ্টি বিষয়ক চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় পৃথক চারটি গ্রুপের মধ্যে বিজয়ী ১২প্রতিযোগীর মধ্যে ৪জন প্রথম স্থান অধিকারীরা হলেন, সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী দিশি দাস,তৌফিকুল ইসলাম তোহা,জুই তাসনিম ও তনুশ্রী সরকার।

ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা   থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ জালাল আলম।

ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা প্রাণিসম্পদ অফিসার মাসুমা আক্তার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুলতান মাহমুদ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়ালিয়ার রহমান প্রমুখ। 

 এ সময় অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক,নার্স ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের মাঠকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--