কেশবপুরে পঁচা গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা, মাংস বিনষ্ট
তুহিন হোসেন যশোর জেলা প্রতিনিধি
যশোর কেশবপুর পৌর শহরে মাহে রমজানে প্রকাশ্যে গরুর নষ্ট-মাংস ও চর্বি বিক্রির অপরাধে জাকির হোসেন নামে এক মাংস বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।বৃহস্পতিবার (২৬- ফেব্রুয়ারি ) গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে পৌর শহরের হাবিবগঞ্জ ব্রিজের মাথায় ঐ মাংস ব্যবসায়ীর দোকানে অভিযান চালায়। এ সময় ওই ব্যবসায়ীর কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ গরুর নষ্ট বাসি চর্বি উদ্ধার করা হয়। এ সময় নির্বাহী অফিসার রেকসোনা খাতুন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা বলে অসাধু ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেন। উদ্ধারকৃত নষ্ট মাংস ও চর্বি মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।অভিযানের সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ অলোকেশ কুমার সরকার রেজাউল করিম তারু,সহ পুলিশ ও আনসার সদস্যবৃন্দ
এ জাতীয় আরো খবর..