. .
.

বরিশালের থানায় হামলা মামলার আসামি গ্রেপ্তার:

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 22, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

বরিশালের থানায় হামলা মামলার আসামি গ্রেপ্তার: পুরস্কৃত যশোরের পুলিশ কর্মকর্তা অলোক কুমার দে
সুমন ঘোষ যশোর 

যশোরের উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ অলোক কুমার দে বরিশালের একটি থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি রিফাতকে গ্রেপ্তার এবং মাদকবিরোধী অভিযানে বিশেষ অবদান রাখায় সম্মাননা ও পুরস্কার পেয়েছেন।
 জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে তার হাতে এ পুরস্কার তুলে দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বরিশালের একটি থানায় হামলা ও ভাঙচুর মামলার এক আসামি যশোরে আত্মগোপন করেছিলেন। গোপন তথ্য ও অনুসন্ধানের ভিত্তিতে ইনচার্জ অলোক কুমার দে তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
এ ছাড়া, উপশহর পুলিশ ক্যাম্পের দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করেন। অভিযানে একাধিক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়, যা স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।
পুলিশ জানায়, যশোরের একটি আলোচিত চুরির ঘটনার রহস্য উদ্ঘাটনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অলোক কুমার দে। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
একই অনুষ্ঠানে অপরাধ দমন, মামলা নিষ্পত্তি, মাদক উদ্ধার এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জেলা পুলিশের আরও ৩৫ জন সদস্যকে পুরস্কৃত করা হয়।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--