. .
.

‎খুলনায় সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও অপপ্রচারের অভিযোগ

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : May 13, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

‎খুলনায় সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও অপপ্রচারের অভিযোগ
‎
‎মোঃ সৌরভ আকঞ্জী
‎খানজাহান আলী থানা প্রতিনিধি
‎
‎আজ ১২-৫-২৬ খুলনার শিরোমণি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ রেজাউল হক এক সংবাদ সম্মেলনে কথিত সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও অপপ্রচারের অভিযোগ তুলেছেন।
‎লিখিত বক্তব্যে তিনি জানান, গত ৯ মে ২০২৬ তারিখে শিরোমণি বাজার ব্যবসায়ী সমিতির একটি সভা চলাকালে সাংবাদিক পরিচয়দানকারী এক ব্যক্তি সেখানে উপস্থিত হন। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও মূলত তিনি এলাকার চিহ্নিত চাঁদাবাজ বলে অভিযোগ করেন রেজাউল হক।
‎তিনি আরও বলেন, গত রোজার ঈদের সময় সাংবাদিক মোশারফ হোসেন তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। পরবর্তীতে আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখেও একই পরিমাণ টাকা দাবি করা হয়। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন।
‎সংবাদ সম্মেলনে শেখ রেজাউল হক বলেন, পরবর্তীতে তার বিরুদ্ধে ব্যক্তিগত ফেসবুক পেজ ও অনলাইন নিউজ পোর্টালে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হয়, যা তার ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি ব্যবসায়ী সমাজকেও বিব্রত করছে।
‎তিনি আরও অভিযোগ করেন, উক্ত সাংবাদিকের একজন  সহযোগী  বিভিন্ন সময় তার প্রতিষ্ঠানের ম্যানেজারের কাছ থেকে ৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করেছেন। এ বিষয়ে তাদের কাছে সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি।
‎সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। কিন্তু কিছু ব্যক্তি এই পেশার আড়ালে ব্যক্তিগত স্বার্থ হাসিল ও চাঁদাবাজির মতো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, যা সমাজে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করছে।
‎এ ঘটনায় তিনি ইতোমধ্যে খানজাহান আলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান এবং চাঁদাবাজ ও অপপ্রচারকারী চক্রের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে অন্যথায় 
‎শিরোমনি বাজার বণিক সমিতি ও শিরোমনি বিসিক শিল্প সমিতি কঠোর আন্দোলনের কর্মসূচি  গ্রহণের দাবি জানান।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--