. .
.

যশোরে জামায়তের নির্বাচনী জনসভায় যশোরকে সিটি করপোরেশন ঘোষনা

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Jan 27, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: যশোরে জামায়তের নির্বাচনী জনসভায় যশোরকে সিটি করপোরেশন ঘোষনা

যশোরে জামায়তের নির্বাচনী জনসভায় যশোরকে সিটি করপোরেশন ঘোষনা

 প্রতিশ্রুতি ডা. শফিকুর রহমান।



যশোর ঈদগাহ ময়দানে,  সকাল সাড়ে আটটার পর থেকেই ঈদগাহ ময়দান জনসমুদ্রে পরিণত হয়। জনসভায় অংশ নেওয়া নেতা-কর্মীদের হাতে ছিল দলীয় প্রতীক দাঁড়িপাল্লা সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন।
 পুরো এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের উদ্দেশে কথা বলেন। তিনি জানান, নির্বাচনে জয়লাভ করলে দেশসেবার অংশ হিসেবে যশোরের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এ সময় তিনি যশোরকে সিটি করপোরেশন ঘোষণার প্রতিশ্রুতি দেন।

 জনসভাস্থলে উপস্থিত রয়েছেন যশোর-৩ (সদর) আসনে জামায়াতের প্রার্থী আব্দুল কাদের, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল গোলাম কুদ্দুস ও রেজাউল করিম, প্রচার সম্পাদক অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, শিক্ষা সম্পাদক আবুল হাশিম রেজাসহ জেলা ও মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ। জনসভা সুষ্ঠু ও সফল করতে মাঠে কাজ করছেন শত শত স্বেচ্ছাসেবক।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--