. .
.

যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুলে গ্রীষ্মকালীন ফল উৎসব

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 13, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুলে গ্রীষ্মকালীন ফল উৎসব


সুমন ঘোষ যশোর 

যশোরে শিক্ষার্থীদের দেশীয় মৌসুমি ফলের সঙ্গে পরিচিত করা এবং ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের যশোর শাখায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী গ্রীষ্মকালীন ফল উৎসব। বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।
স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত উৎসবে ১৪টি স্টলে প্রায় ৪৫ প্রজাতির দেশীয় ও মৌসুমি ফল প্রদর্শন করা হয়। আম, জাম, লিচু, কাঁঠাল, জামরুল, পেঁপে, তালের শাঁস, কামরাঙাসহ বিভিন্ন পরিচিত ও বিলুপ্তপ্রায় ফল শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হয়। উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীরা ফলের নাম, ইংরেজি প্রতিশব্দ, পুষ্টিগুণ এবং মানবদেহে এর উপকারিতা সম্পর্কে তথ্য উপস্থাপন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. তানভীর আহমাদ। তিনি বলেন, সুস্থ ও সফল জীবন গঠনে সুষম খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের পর্যাপ্ত পানি পান এবং স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ড. মাহবুবুর রহমান। তিনি দেশীয় ফল সম্পর্কে নতুন প্রজন্মের জ্ঞান বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান আবু ফয়সাল স্বাগত বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মৌসুমি ফলের সঙ্গে পরিচিত করা এবং পুষ্টি সম্পর্কে সচেতন করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের অধ্যক্ষ প্রফেসর মো. সারাফাত হোসেন। তিনি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করে বলেন, এ ধরনের আয়োজন তাদের জ্ঞান ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় স্কুলের নির্বাহী সচিব গাউসুল আজম, পরিচালক মোস্তফা ও রেজওয়ান হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংস্কৃতিক শিক্ষক আব্দুল্লাহিল মুজাহিদ।
উৎসবের শেষ পর্বে ফলের স্টলগুলোর মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিচারকদের মূল্যায়নে সেরা স্টল নির্বাচিত করে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। আয়োজনটি শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মধ্যে ব্যাপক সাড়া

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--