. .
.

সাংবাদিকতায় সততা ও বস্তুনিষ্ঠতার বিকল্প নেই: অমিত

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 20, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

সাংবাদিকতায় সততা ও বস্তুনিষ্ঠতার বিকল্প নেই: অমিত

সুমন ঘোষ যশোর 


যশোর, ২০ জুন: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সাংবাদিকতায় সততা, বস্তুনিষ্ঠতা, দায়িত্বশীলতা ও নৈতিকতার কোনো বিকল্প নেই। তথ্যপ্রযুক্তিতে দক্ষ হওয়ার পাশাপাশি তথ্য যাচাইয়ের কৌশল আয়ত্ত করে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখতে হবে।
শনিবার সকালে প্রেসক্লাব যশোর মিলনায়তনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত মাল্টিমিডিয়া, ফ্যাক্টচেকিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যমের পরিবেশে পরিবর্তন এলেও যশোরে স্থিতিশীল পরিবেশ বজায় ছিল। এতে সাংবাদিকরা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পেরেছেন।
মাদকমুক্ত যশোর গড়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জনমত গঠনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একই সঙ্গে তিনি নিজের ও দলের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আশেক হাসান এবং সৈয়দ রফিকুল ইসলাম।
কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা থেকে ৭০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে আধুনিক সাংবাদিকতা, ডিজিটাল কনটেন্ট তৈরি, ভিডিও স্টোরিটেলিং, মোবাইল সাংবাদিকতা, এআই প্রযুক্তি, ফ্যাক্টচেকিং এবং মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে সংবাদ পরিবেশনের বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--