. .
.

মোরেলগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে র‍্যালে ও আলোচনা সভা অনুষ্ঠিত।

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : May 1, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

মোরেলগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে র‍্যালে ও আলোচনা সভা অনুষ্ঠিত। 

কলি আক্তার ,মোরেলগঞ্জ ( বাগেরহাট)প্রতিনিধি:
"শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামিক শ্রম নীতির বাস্তবায়ন অনিবার্য " 
এই প্রতিপাদ্যকে সামানে রেখে বাগেরহাটের  মোরেলগঞ্জ উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশন উদ্যোগে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯ টায় র‍্যালিটি সরকারি এস,এম কলেজের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নব্বইরশি বাস স্টান্ডে শেষ হয়।   উক্ত সভায় উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি   অধ্যাপক আব্দুল মান্নান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট ৪  মোরেলগঞ্জ- শরণখোলা সংসদীয় আসনের এমপি অধ্যক্ষ আব্দুল আলিম,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শহীদুল ইসলাম,  উপজেলা জামাতের  আমির অধ্যাপক মাওলানা শাহাদাৎ  হোসাইন নায়েবে আমীর মাস্টার  মনিরুজ্জামান,পৌর আমীর মোঃরফিকুল ইসলাম,পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার রেজাউল করিম প্রমূখ ।
এ সময় এমপি আব্দুল আলীম বলেন শ্রমজীবী মানুষের  অধিকার প্রতিষ্ঠায়  ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন অনিবার্য । শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের ন্যায্য  বুঝিয়ে দিতে হবে,শ্রমিকরাই  জীবিকা শক্তির মূল চালিকা।একটি দেশের  উন্নয়নের পিছে শ্রমিকদের ভূমিকাই মুখ্য। বাংলাদেশ জামায়াত ইসলামী শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায় সোচ্চার ছিল  থাকবে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--