দিঘলিয়ায় একাধিক মামলার আসামি আহত
দিঘলিয়া প্রতিনিধি
দিঘলিয়া উপজেলার সেনহাটি ৭নং ওয়ার্ড বাসিন্দা মুরাদের পুত্র একাধিক মামলার আসামি কানা শান্ত (৩০)কে অস্ত্রের মুখে তুলে নেওয়াহয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, গত রবিবার (১২ এপ্রিল) আনুমানিক রাত ১১ টায় একই গ্রুপের দুর্ধর্ষ সন্ত্রাসী বেজি আলামিন (৩২) ও তার বাহিনী প্রভাব বিস্তার এবং চাঁদাবাজি লুটপাটের টাকা ভাগাভাগি নিয়ে সেনহাটি আলহাজ্ব সরোয়ার খান ডিগ্রী কলেজ সংলগ্ন বাগানে নিয়ে যায়। শান্তর কাছে থাকা মোবাইল, মানিব্যাগ টাকা হাতিয়ে নেয়। জিআই পাইপ ব্যবহার করে গুরুতর আহত হয়। আহত শান্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এ জাতীয় আরো খবর..