তাড়াশে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের তাড়াশে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে তাড়াশ উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।
সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়। দিবস দুটি পালনে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা, শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতা অর্জনের পেছনে বাঙালির ত্যাগ ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালন করা প্রয়োজন। এজন্য উপজেলা প্রশাসনের পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।