. .
.

কেশবপুর বেড়েছে ডায়রিয়া রোগী -হাসপাতালের মেঝেতে চলছে চিকিৎসা

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : May 2, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

কেশবপুর বেড়েছে ডায়রিয়া রোগী -হাসপাতালের মেঝেতে চলছে চিকিৎসা

তুহিন হোসেন যশোর সংবাদদাতা



যশোরের কেশবপুর বেড়েছে ডায়রিয়া রোগী, হাসপাতালের মেঝেতে চলছে চিকিৎসা সেবা
হঠাৎ করেই বেড়ে গেছে জ্বর ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। ধারণক্ষমতার চার গুণ বেশি রোগী ভর্তি থাকায়
৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের বারান্দা ও মেঝেতেই চলছে চিকিৎসা। অতিরিক্ত রোগীর চাপে এবং জনবল সংকটে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অতিরিক্ত দায়িত্বে নার্সিং সুপারভাইজার আমেনা খাতুন জানান  হাসপাতালে সেবিকা সংকট, ৫০ টি বেডে ৩৫ জন সেবিকা সেবা দিচ্ছি। ডায়রিয়া ওয়ার্ডে রোগী ভর্তি হয়েছেন ১৮ জন এবং জ্বরের রোগী ৭ জন শ্বাসকষ্ট ১জন ছাড়াও একশোর ঊর্ধ্বে রোগী আছে শনিবার (২ মে) কেশবপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এমন চিত্র দেখা যায়। ডায়রিয়া আক্রান্ত সহ বিভিন্ন রোগীর অতিরিক্ত চাপে   ভর্তি হওয়া অনেকে পাইনি বেড, এজন্য বারান্দায় থাকতে হচ্ছে। রোগীর স্বজনরা বলছে ডায়রিয়ায় আক্রান্ত মেয়েকে নিয়ে হাসপাতালে এসেছি। ভেতরে বেড তো দূরে থাক, ফ্লোরেও জায়গা পাইনি এছাড়াও অনেক বাচ্চাসহ অন্যান্য রোগীদের হাসপাতালের বারান্দায় থেকে চিকিৎসা নিতে হচ্ছে। চিকিৎসা করাতে এসে স্বজন অভিভাবকরা অসুস্থ হয়ে যাচ্ছে।

এ বিষয়ে কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা তত্ত্বাবধায়ক কর্মকর্তা ডা.মোঃ রেহেনেওয়াজ -ফুলতলা প্রতিদিন পত্রিকার প্রতিনিধিকে বলেন -গত কয়েকদিন ডায়রিয়ায় আক্রান্ত জ্বরের রোগীর সংখ্যা বেড়েই চলছে। বর্তমানে বেডের তুলনায় রোগীর সংখ্যা বেশি। হাসপাতালে মোট ১০৫ থেকে ৬ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। ফলে ফ্লোরেও রোগী রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে চিকিৎসার কোনও ব্যাঘাত হচ্ছে না। তবে আমাদের জনবল কম থাকায়  বিশেষ করে পরিচ্ছন্নতা কর্মী নাই, এছাড়াও নার্স সংকট অতিরিক্ত রোগীর চাপ থাকায় তাদের পারিশ্রম ক্লান্ত বেড়ে যাচ্ছে। তারপরও আমাদের সর্বোচ্চ তত্ত্বাবধানে রোগীদের চিকিৎসা দিচ্ছি। 

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--