. .
.

কুষ্টিয়ার ভেড়ামারায় আল-জামী প্রাইভেট হাসপাতালে “ষষ্ঠ তম” সিজারিয়ান সেকশন অপারেশন

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Sep 5, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

কুষ্টিয়ার ভেড়ামারায় আল-জামী প্রাইভেট হাসপাতালে “ষষ্ঠ তম” সিজারিয়ান সেকশন অপারেশন
‎
‎তৌহিদ সরোয়ার
স্টাফ রিপোর্টারঃ কুষ্টিয়া 
‎
‎কুষ্টিয়া'র ভেড়ামারায় আল-জামী প্রাইভেট হাসপাতালে “ষষ্ঠ তম” সিজারিয়ান সেকশন অপারেশন করে এক দম্পতির কন্যা সন্তানের জন্ম হয়েছে।
‎
‎গতকাল ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত ১০.৩৫ মিনিটের সময় ভেড়ামারা পৌর নিবাসী মহিবুল ইসলাম এর সহধর্মিণী উম্মে শারমিনের “ষষ্ঠ তম” সিজারিয়ান সেকশন অপারেশন এর মাধ্যমে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন।
‎
‎কুষ্টিয়ার ভেড়ামারায় অবস্থিত আল-জামী প্রাইভেট হাসপাতালে উক্ত (৬ নং সিজারিয়ান সেকশন)  অপারেশন করেন, সার্জন ডাঃ বদিউজ্জামান, এ্যানেস্থেসিওলজিষ্ট ডাঃ তৌহিদুল হাসান তুহিন,  সহযোগী হিসেবে ডাঃ সোহানুর রহমান পলাশ এবং ডাঃ মেহেদী হাসান সুমন। রোগী ও সন্তান সুস্থ্য আছেন।
‎
‎জানা যায়,এই রুগির গর্ভধারণ সংখ্যা -১৫, জীবিত সন্তান -৮ জন, ৮ জনের মধ্যে -২ জন নরমাল ডেলিভারির মাধ্যমে আর সিজারিয়ান সেকশন অপারেশনের মাধ্যমে বাকি -৬ জন সন্তান জন্ম দেন।
‎উস্মে শারমিন একজন ধর্মীয় অনুশাসন মেনে চলেন এবং উনি কোন পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করতে ইচ্ছুক নন। প্রথম থেকে একই সার্জনের হাতে এই সিজারগুলো চলছে এবং রোগী ভবিষ্যতে আরো সন্তান নিতে আগ্রহী প্রকাশ করেছেন।
‎সার্জনদের ভাষ্য অনুযায়ী রোগীর জরায়ুর অবস্থা অনেক ভালো আছে, উনি আগামীতে আরোও সন্তান নিতে পারবেন বলে জানান।
‎অবশেষে সার্জন ডাঃ বদিউজ্জামান জানান, যত্ন সহকারে সিজারের মাধ্যমে ৩ (তিন) এরও অধিক সন্তান নেওয়া সম্ভব।
‎
‎আল-জামী প্রাইভেট হাসপাতালের পরিচালক তৌহিদ সরোয়ার জানান, অভিজ্ঞ সার্জন ডাঃ বদিউজ্জামানের পরম যত্নশীলতায়, এ্যানেস্থেসিওলজিষ্ট ডাঃ তৌহিদুল হাসান তুহিন এর নিবিড় পর্যবেক্ষণে অপারেশন সফল হয়। হাসপাতালের ম্যানেজার, নার্স সহ কর্মচারীরা অত্র হাসপাতালের সকল রুগিদের সর্বোচ্চ সেবা দিতে বদ্ধপরিকর।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--