. .
.

বি এল কলেজে মাদকবিরোধী দুই দিনব্যাপী স্থিরচিত্র প্রদর্শনী ও শপথ গ্রহণ

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 2, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo


​বি এল কলেজে মাদকবিরোধী দুই দিনব্যাপী স্থিরচিত্র প্রদর্শনী ও শপথ গ্রহণ

​ডেস্ক রিপোর্ট 

​খুলনা সরকারি ব্রজলাল (বি এল) কলেজের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের উদ্যোগে “মাদক নির্মূল ও মাদকের কুফল” শীর্ষক দুই দিনব্যাপী স্থিরচিত্র প্রদর্শনী ও মাদকবিরোধী শপথ গ্রহণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

​আজ ২ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর এফ. এম. আব্দুর রাজ্জাক এবং শিক্ষক পরিষদের সম্পাদক ভূঁইয়া এমদাদুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের প্রধান সনজিৎ সিংহ।

​প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের শুধু একাডেমিক শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধে সমৃদ্ধ হতে হবে।” মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

​সভাপতির বক্তব্যে ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের প্রধান সনজিৎ সিংহ বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মের সচেতনতা ও নৈতিক শিক্ষা অত্যন্ত জরুরি। এ ধরনের সচেতনতামূলক আয়োজন শিক্ষার্থীদের মাঝে সামাজিক দায়বদ্ধতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে।

​অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ ছিল মাদকবিরোধী শপথ গ্রহণ পর্ব। উপস্থিত অতিথিবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা একযোগে মাদককে ‘না’ বলা এবং মাদকমুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার দৃপ্ত অঙ্গীকার ব্যক্ত করেন।

​দুই দিনব্যাপী এই আয়োজনে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। প্রদর্শনীতে শিক্ষার্থীদের নিজ হাতে আঁকা মাদকবিরোধী সচেতনতামূলক স্থিরচিত্র প্রদর্শিত হয়। চিত্রগুলোতে মাদকের ভয়াবহতা, পারিবারিক ও সামাজিক কুফল এবং মাদকমুক্ত জীবনের বার্তা সৃজনশীলভাবে ফুটে ওঠে, যা উপস্থিত দর্শনার্থীদের প্রশংসা কুড়ায়।

​কলেজ ক্যাম্পাসে মাদকের বিরুদ্ধে ব্যাপক সচেতনতা তৈরিতে ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের এই ব্যতিক্রমধর্মী ও সময়োপযোগী উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--