. .
.

যশোরে ১১ দলীয় ঐক্যের পথসভা অনুষ্ঠিত, শীর্ষ নেতাদের বক্তব্যে সাত দফা দাবি বাস্তবায়নের আহ্বান

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Nov 1, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

যশোরে ১১ দলীয় ঐক্যের পথসভা অনুষ্ঠিত, শীর্ষ নেতাদের বক্তব্যে সাত দফা দাবি বাস্তবায়নের আহ্বান


মোঃ নুরুজ্জামান

গণভোটের গণরায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে যশোরে অনুষ্ঠিত হয়েছে ১১ দলীয় ঐক্যের পথসভা। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে যশোর শহরের মুরলী মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ গোলাম রসুল এবং জাতীয় নাগরিক পার্টির যশোর জেলা শাখার আহ্বায়ক মো. নুরুজ্জামান। তাঁরা কর্মসূচিতে বক্তব্যের মাধ্যমে সাত দফা দাবি এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।

পথসভায় উত্থাপিত সাত দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ করা।

উল্লেখ্য, ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়ামুখী লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে এ পথসভার আয়োজন করা হয়। রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে বিভিন্ন স্থানে পথসভা ও জনসংযোগের মাধ্যমে সাত দফা দাবি তুলে ধরেন জোটের নেতারা


.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--