. .
.

যৌথ অভিযানে বিদেশি অস্ত্র, তাজা গোলা ও মাদকসহ ২ কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Jan 19, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: যৌথ অভিযানে বিদেশি অস্ত্র, তাজা গোলা ও মাদকসহ ২ কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড

যৌথ অভিযানে বিদেশি অস্ত্র, তাজা গোলা ও মাদকসহ ২ কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড



অপারেশন ডেভিল হান্ট ফেজ-২; যৌথ অভিযানে বিদেশি অস্ত্র, তাজা গোলা ও মাদকসহ ২ কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড।


সোমবার (১৯ জানুয়ারি)  সকাল সাড়ে ১১টায় কোস্টগার্ড  পশ্চিম জোন সদর দপ্তরে এক প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেছেন  অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান। 
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গেল ১৮ জানুয়ারি  সকাল ৭টায় কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে বাগমারার চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত শাকিল আহমেদ (২০) এবং তরিকুল ইসলাম তৌহিদ (২৫) কে আটক করা হয়। 


আটককৃতদের  তথ্যের ভিত্তিতে খুলনার বাগমারার কাঠালতলা মোড়, মিস্ত্রিপাড়া এবং টুটপাড়া সংলগ্ন এলাকা হতে ১টি বিদেশি রিভলভার, ১টি বিদেশি ৭.৬৫ মি.মি. পিস্তল, ৭ রাউন্ড তাজা গোলা ও ১টি ম্যাগাজিনসহ ৩৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।


জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ আটককৃত ব্যক্তিদের থানায় সোপর্দ করা হয়েছে।  


তিনি আরও বলেন, আসন্ন জাতীয় ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।#

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--