. .
.

খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের নির্বাচন স্থগিত

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 25, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: প্রতীকী ছবি

খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের নির্বাচন স্থগিত

প্রধান নির্বাচন কমিশনারের সিদ্ধান্তে সাংবাদিক মহলের ক্ষোভ

দিঘলিয়া প্রতিনিধি : মোঃ রুবেল শেখ | প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২৫

খুলনার দিঘলিয়া উপজেলা প্রেসক্লাবের নির্বাচন আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী ২৫ অক্টোবর মনোনয়ন ফরম বিতরণের তারিখ নির্ধারিত ছিল। কিন্তু হঠাৎ করেই প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ মনিরুল হক বাবুল কোনো আলোচনা ছাড়াই ফরম বিতরণ ও নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছেন বলে মৌখিকভাবে জানিয়েছেন।

তবে নির্বাচন স্থগিতের কোনো কারণ তিনি ব্যাখ্যা করেননি। প্রেসক্লাবের মতো একটি অরাজনৈতিক প্রতিষ্ঠানের বৈধ গণতান্ত্রিক ধারাবাহিকতা ব্যাহত করার উদ্দেশ্যেই পূর্ব ঘোষণা ছাড়াই নির্বাচন স্থগিত করা হয়েছে বলে মনে করছেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক সমাজ, সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক মহল।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ মনিরুল হক বাবুল বলেন, “অনিবার্য কারণবশত ফরম বিতরণ ও নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো।” তবে বিষয়টির কোনো সুস্পষ্ট ব্যাখ্যা না দেওয়ায় সাংবাদিক মহলে হতাশা সৃষ্টি হয়েছে।

দিঘলিয়া উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সহযোগিতায় সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন.

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--