. .
.

যশোরে মেডিকেল স্টোরে অভিযান, লাইসেন্সবিহীন প্যাথিডিন উদ্ধার; মালিক আটক

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 27, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

যশোরে মেডিকেল স্টোরে অভিযান, লাইসেন্সবিহীন প্যাথিডিন উদ্ধার; মালিক আটক

সুমন ঘোষ 
যশোর প্রতিনিধি: যশোর শহরের দড়াটানা মোড় এলাকার ভৈরব সুপারমার্কেটে অবস্থিত একটি মেডিকেল স্টোরে অভিযান চালিয়ে লাইসেন্স ছাড়া সংরক্ষিত প্যাথিডিন উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় দোকানের মালিক শাহজাহানকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন যে, বৈধ অনুমোদন ছাড়াই ওই মেডিকেল স্টোর থেকে গোপনে মাদকাসক্তদের কাছে বেশি দামে প্যাথিডিন বিক্রি করা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করতে অধিদপ্তরের একজন সদস্য সাধারণ ক্রেতা পরিচয়ে একটি প্যাথিডিন ক্রয় করেন।
এরপর কর্মকর্তারা দোকানটিতে অভিযান চালিয়ে তল্লাশি চালান। এ সময় লাইসেন্স ছাড়া সংরক্ষণ করা আনুমানিক ৩৫ থেকে ৪০টি প্যাথিডিন জব্দ করা হয়। উদ্ধারকৃত প্যাথিডিনের সঠিক সংখ্যা গণনা শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।
অভিযান শেষে দোকানের মালিক শাহজাহানকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অধিদপ্তরের কর্মকর্তারা আরও জানান, উদ্ধার হওয়া আলামত, জব্দ করা প্যাথিডিনের চূড়ান্ত সংখ্যা এবং অভিযানের বিস্তারিত তথ্য পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--