. .
.

মুক্তেশ্বরী নদী রক্ষায় যশোরে পদযাত্রা

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

মুক্তেশ্বরী নদী রক্ষায় যশোরে পদযাত্রা

বাপ্পী,যশোরঃ“নদী বাঁচাও, মানুষ বাঁচাও, দেশ বাঁচাও” স্লোগানে মুক্তেশ্বরী নদী রক্ষার দাবিতে যশোরে পদযাত্রা কর্মসূচি পালন করেছে ‘মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলন, যশোর’। শনিবার বিকেলে যশোরের পুলেরহাট এলাকায় মুক্তেশ্বরী নদীর পাড় থেকে শুরু হওয়া পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়।

পদযাত্রায় অংশগ্রহণকারীরা মুক্তেশ্বরী নদীর দখলমুক্তকরণ, নদী দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, আদ-দ্বীনসহ সকল অবৈধ দখলদার উচ্ছেদ, ভৈরব নদীর সঙ্গে উজানে মুক্তেশ্বরীর সংযোগ পুনঃস্থাপন এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা নিরসনে মাথাভাঙ্গা-ভৈরব নদী সংযোগের দাবি জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলনের আহ্বায়ক অনিল বিশ্বাস, সদস্য সচিব রাশেদ খান, উপদেষ্টা ইসমাইল কবির জাহিদ ও আজিজুর রহমান, যশোর ইনস্টিটিউটের সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, ভাসানী পরিষদ যশোর জেলা শাখার আহ্বায়ক হারুন অর রশিদ এবং যশোর উদীচীর সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, মুক্তেশ্বরী ও ভৈরব নদীর তীর অব্যাহতভাবে দখল ও দূষণের শিকার হচ্ছে। নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে এবং পরিবেশ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। তারা নদীর পাড় দখলমুক্ত করতে প্রশাসনের কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--