শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার প্রত্যয় ডেপুটি স্পিকার কায়সার কামালের
শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরোপুরি রাজনৈতিক প্রভাবমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
তিনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে কোনো রাজনৈতিক দলের নেতা থাকতে পারবেন না। বরং অবসরপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষকদের এসব কমিটিতে অন্তর্ভুক্ত করে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কাজে লাগাতে হবে।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় রাজনৈতিক প্রভাব থেকে প্রতিষ্ঠানগুলোকে মুক্ত রাখা জরুরি।
তিনি আরও বলেন, অভিজ্ঞ অবসরপ্রাপ্ত শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাই তাদের অভিজ্ঞতাকে যথাযথভাবে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
এ জাতীয় আরো খবর..