যশোর প্রেসক্লাব এ শহীদ সাংবাদিক শামসুর রহমান মিলনায়তন উদ্বোধন হল আজ
সুমন ঘোষ যশোর
যশোর প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের ধারায় যুক্ত হয়েছে নতুন একটি আধুনিক মিলনায়তন। স্বর্ণলতা নিউজ ও অরবিট ইন্টারনেটের স্বত্বাধিকারী মীর মোশারফ হোসেন বাবুর পৃষ্ঠপোষকতায় প্রেসক্লাবের প্রথম তলার ভিআইপি কনফারেন্স রুম সংস্কার করে নির্মিত ‘শহিদ সাংবাদিক শামছুর রহমান মিলনায়তন’ সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মিলনায়তনের শুভ উদ্বোধন করেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন খোকন।
প্রেসক্লাব যশোরের ভারপ্রাপ্ত সভাপতি ওহাবুজ্জামান ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও গ্রামের কাগজ-এর সম্পাদক মবিনুল ইসলাম মবিন, লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রভাত ফেরী-এর সম্পাদক ফকির শওকত।
এ সময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই মিলনায়তন সাংবাদিকদের সভা, সেমিনার, প্রশিক্ষণ ও অন্যান্য পেশাগত কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।
এ জাতীয় আরো খবর..