. .
.

যশোরের চৌগাছায় কিশোরের আত্মহত্যা—শোকের ছায়া দুলালপুরে

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 1, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

 যশোরের চৌগাছায় কিশোরের আত্মহত্যা—শোকের ছায়া দুলালপুরে

উপজেলা প্রতিনিধি: তাওহীদুর রহমান (যশোর)

যশোরের চৌগাছা উপজেলায় পড়াশোনার চাপ সহ্য করতে না পেরে মমিনুর (১২) নামে এক কিশোর আত্মহত্যা করেছে বলে জানা গেছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার হাকিপুর ইউনিয়নের দুলালপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রাপুর মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মমিনুর বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিট থেকে ৬টা ৪৫ মিনিটের মধ্যে কোনো এক সময়ে নিজ বাড়ির শয়নকক্ষে সবার অগোচরে ঘাস পোড়া নিধন ট্যাবলেট সেবন করে। পরে অসুস্থ হয়ে চিৎকার শুরু করলে তার বাবা ফিরোজ হোসেন বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করেন।

প্রথমে তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৭টার দিকে মমিনুর মৃত্যুবরণ করে।

বর্তমানে মরদেহটি যশোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--