. .
.

যশোর হাসপাতালে নারী রোগীর গলার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, নারী আটক

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

যশোর হাসপাতালে নারী রোগীর গলার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, নারী আটক

সুমন ঘোষ 
যশোর প্রতিনিধি

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারী রোগীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার সময় শিউলি (৪৫) নামে এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের নিচে এ ঘটনা ঘটে।
আটক শিউলি ব্রাহ্মণবাড়িয়ার মাধবপুর থানার নাসিরনগর এলাকার মৃত কামাল মিয়ার স্ত্রী এবং মৃত সুলতানের মেয়ে বলে জানা গেছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের গলদা গ্রামের বাসিন্দা মরিয়ম (৫৫) চর্মরোগের চিকিৎসা নিতে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আসেন। এ সময় শিউলি কৌশলে তাঁর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
বিষয়টি টের পেয়ে মরিয়ম চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে শিউলিকে আটক করেন। পরে হাসপাতালে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাঁকে নিজেদের হেফাজতে নেন।
ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--