. .
.

শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার, তালায় আনসার-ভিডিপি ও পুলিশ সদস্য মোতায়েন

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার, তালায় আনসার-ভিডিপি ও পুলিশ সদস্য মোতায়েন

শামিম হাসান, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সাতক্ষীরার তালা উপজেলায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে আনসার, ভিডিপি ও পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) সকালে তালা অডিটোরিয়ামে পূজামণ্ডপে দায়িত্ব পালনকারী আনসার, ভিডিপি ও পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ ব্রিফিং ও মোতায়েন সভা অনুষ্ঠিত হয়।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তুফান, আনসার ও ভিডিপির ইনচার্জ মোছা. নাহিদা আক্তার খুকুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় দায়িত্বপ্রাপ্ত সদস্যদের পেশাদারত্ব, সতর্কতা, শৃঙ্খলা ও দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তাকর্মীদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়।

ব্রিফিংয়ে জানানো হয়, প্রতিটি পূজামণ্ডপের ঝুঁকি বিবেচনায় নিয়ে নিরাপত্তাব্যবস্থা নির্ধারণ করা হয়েছে। উপজেলার গুরুত্বপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সদস্য মোতায়েন এবং সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।

এ ছাড়া জরুরি পরিস্থিতি মোকাবিলায় ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার, বিশেষ মোবাইল ও উদ্ধারকারী দল প্রস্তুত রাখা এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতিমা বিসর্জন পর্যন্ত পূজামণ্ডপগুলোতে নিরাপত্তাব্যবস্থা কার্যকর রাখতে হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা না করে সর্বোচ্চ পেশাদারত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

তালা উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে আনসার, ভিডিপি ও পুলিশ সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করবেন। উৎসব চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--