. .
.

শার্শায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : May 2, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

শার্শায় তৃতীয় শ্রেণির এক শিশুকে (১১) ধর্ষন চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার বিকেলে, শার্শা উপজেলার শালকোনা গ্রামে। আটক সম্রাট হোসেন ঐ শালকোনা গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে।


শিশুটি শালকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার সকালে শিশুটির মা বাদী হয়ে শার্শা থানায় মামলা করেছে।


স্থানীয় সূত্রে যানা যায় যে ওই শিশুটি তার তিনজন সঙ্গীসহ শালকোনা গ্রামের এড়োখাল ব্রীজের পাশে কাঁশফুল আনতে যাচ্ছিল। এসময় সম্রাট পথের মাঝ থেকে তাকে বাইসাইকেলে জোর পূর্বক তুলে নিয়ে যায়। সে শালকোনা গ্রামের জনৈক বাবলু এর পাটক্ষেতের মধ্যে থাকা সৌর বিদ্যুতের খুটির কাছে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে।

 এসময় মেয়েটির আত্নচিৎকারে মাঠে থাকা লোকজন এগিয়ে এলে আসামী কৌশলে দৌঁড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে শিশুটির মা বাদী হয়ে শার্শা থানায় মামলা করেছে। 

শার্শা থানার ওসি মারুফ হোসেন বলেন,
শুক্রবার রাতেই সম্রাট হোসেন (৩০) নামে ঐ যুবককে আটক করা হয়েছে।। 


.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--